১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীর আলুপট্টি মোড়কে ‘বিজয়ের মোড়’ ঘোষণা বিএনপি নেতা মিনুর

স্টাফ রিপোর্টার : নগরীর আলুপট্টি মোড়কে ‘বিজয়ের মোড়’ নামে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিপ্লব ও সংহতি দিবসের এক সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।

রোববার (১০ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিল ছাত্র-জনতা। পুলিশ আর যুবলীগের গুলিতে সেদিন গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক। প্রাণ হারান দুই ছাত্র। এর কিছুক্ষণ পরই খবর আসে- পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। তাই নগরীর এই আলুপট্টি মোড়ের নাম রাখা হলো ‘বিজয়ের মোড়’।

সমাবেশে রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র মিনু বলেন, ‘৫ আগস্ট রাজশাহীর তিন সন্তান শাহাদাত বরণ করেছে। এখনও একজন গুম হয়ে আছে। আজ থেকে এই মোড়ের নাম বিজয়ের মোড়।’

আরও পড়ুনঃ   স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

তিনি বলেন, ‘রাজশাহীর তথাকথিত চোর, বাটপার, ভূমিদস্যু, বালুবাবা- তাদের গডফাদার ছিল অ্যাডভোকেট লিটন (সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন)। আর এইখানকার একজন গডফাদার ছিল ডাবলু (নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার)। তাদেরকেও আগামী দিনেও বিচারের আওতায় আনা হবে এবং এই মোড়ের নাম দেওয়া হলো বিজয়ের মোড়।’

মিনু বলেন, ‘যারা বীরের বেশে সেইদিন খুনি হাসিনার দালালদের সামনে দাঁড়িয়েছিল তাঁরা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছে। যেই জাতি তার বীরদের সম্মান দেয় না, সেই জাতি কোনদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই এই বিজয়ের মোড় আমরা উৎসর্গ করলাম আমাদের বীর শহীদদের। তাদের নামেই আমরা স্মৃতিচিহ্ন রাখব। কোনরকম ভাস্কর্য-মূর্তি আমরা বানাব না। আমরা তাদের নাম লিপিবদ্ধ করে রাখব যেন হাজার বছর ধরে তারা মানুষের হৃদয়ে টিকে থাকে।’

আরও পড়ুনঃ   ৭ খাতে সংস্কার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জামায়াত সেক্রেটারি

এর আগে নগরের বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা-মহানগরের নেতাকর্মী ছাড়াও বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি রাজশাহী কলেজের সামনে দিয়ে মনিচত্বর, সাহেববাজার হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের রাজশাহী জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, নগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST