৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য রাজশাহী জেলার চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির একক প্রার্থীর মধ্যে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত (৯ মে) মনোনয়ন জমার শেষ দিন, চেয়ারম্যান পদে তিন জনপ্রার্থী তাদের মনোনয়ন পত্র অনলাইনে জমা দেন। তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী ও চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব।

চারঘাট উপজেলা নিবার্চন কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুস জানান, চারঘাট উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল অনুযায়ী ১২ মে যাচাই-বাছাই করা হয় জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার কার্যালয়ে এবং ২০ মে প্রতীক বরাদ্দ করা হয় প্রার্থীদের অনুকূলে। চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪০৩ জন।

চারঘাট উপজেলা সরেজমিনে ঘুরে সাধারণ ভোটাররা জানান, ফকরুল ইসলাম চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা কালীন সময়ে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন বলেই পুরো চারঘাট অঞ্চল জুড়ে বইছে তার সুনাম। রাস্তাঘাট মসজিদ-মাদ্রাসা নির্মাণ থেকে শুরু করে অসহায় দুঃস্থ মানুষের পাশে তিনি সর্বসময় দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনি একজন গণমানুষের নেতা। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের চারঘাট উপজেলার সাধারণ সম্পাদক থাকার সুবাদে সরকারের আনুকুল্যে থাকায় তিনি চারঘাট উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুনঃ   ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক : তারেক রহমান

তিনি চারঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দলীয় সাধারণ সম্পাদক পদে থাকায় উপজেলার বেশীর ভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারগণ এবং আওয়ামীলীগের বেশির ভাগ নেতাকর্মীই তার পক্ষে অবস্থান নিয়েছেন।

ইতিমধ্যে চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ ফকরুল ইসলাম কে আনারস প্রতীকে বিজয়ীর লক্ষ্যে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুর তাঁর ওয়ার্ডের তাতারপুর গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের নিকট যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করে গণসংযোগের মাধ্যমে তারপক্ষে ভোট প্রার্থনা করছেন।

আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম প্রচারণায় এক পর্যায়ে ইউপি সদস্য সাহাবুর গণমাধ্যমকে জানান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফকরুল ইসলাম এই চারঘাট উপজেলায় জন্মগ্রহণ করে বড় হয়েছেন। তিনি উপজেলার প্রতিটি গ্রাম চেনেন এবং প্রায় প্রতিটি মানুষ তাকে ভালোবাসেন। আমাদের চোখে দেখা তিনি বিগত সময়ে চারঘাট উপজেলার যোগ্য সৎ চেয়ারম্যান ছিলেন। রাজশাহী জেলার মধ্যে চারঘাট উপজেলায় সবচাইতে বেশী উন্নয়ন করেছেন। সে সুবাদে তিনি সকলের প্রিয় ভাজন এবং চারঘাটের উন্নয়নের স্বার্থেই এবারো অত্র এলাকাবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি।

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ ফকরুল ইসলাম জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং চারঘাটকে উন্নত-সম্দ্ধৃ-মডেল ও স্মার্ট উপজেলায় রুপান্তরের জন্য দলমত নির্বিশেষে সবার কাছে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করছি।

আরও পড়ুনঃ   যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে দেশবাসীর প্রতি তারেক রহমানের আহ্বান

আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট মসজিদ-মাদ্রাসা গোরস্থা্নরে বিষয়ে আমার নিকট কেউ আসলে আমি আমার সাধ্য মত তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের এই এলাকাকে আমি মাদক নির্মুল ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হলে আগামী দিনে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা সহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

নারী ভোটার সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ আমাকে যেভাবে ভালোবেসে যাচ্ছেন এবং আমার ডাকে যেভাবে সাড়া দিচ্ছেন আমি আশা করি এই চারঘাট উপজেলায় সম্মানিত ভোটারগণ আবার ও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, ইনশাল্লাহ।

আমি এই চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় জয়যুক্ত হলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাব।পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন “গ্রাম হবে শহর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক সকল সুবিধা যুক্ত করে গ্রামকে শহরে রূপান্তরিত করার চেষ্টা করবএবং স্মার্ট চারঘাট উপজেলা গড়বো।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি করোনা কালীন সময়ে সরকারের অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, মৃত্যুর ঝুঁকি নিয়ে ও সব সময় মানুষের পাশে ছিলাম এবং চারঘাট বাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে আনারস প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশের মধ্যে চারঘাটকে রোল মডেল উপজেলায় পরিণত করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST