৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : সব ধর্মের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।

সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চল থেকেও এই মহাসম্মেলনে অনেকে এসেছেন। আমারা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক। তাছাড়া পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ। পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার তাই করা হবে।

আরও পড়ুনঃ   ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচে থাকবে পুরো পরিবার, যা বললেন মেসি

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্ব এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত এস লোকজিত মহাথের।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বছরের মতো এবারও রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দিপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কঠিন চীবর দান পালন করছেন। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় নিখোঁজ গৃহবধূ শাবানার সন্ধানের দাবীতে মানববন্ধন

উল্লেখ্য, বৌদ্ধ শাস্ত্র মতে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST