৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তাবিথের প্রথম সভায় রেকর্ড এজেন্ডা

অনলাইন ডেস্ক : আগামীকাল বাফুফের নতুন কমিটির প্রথম সভা। প্রথম সভায় আলোচ্যসূচির সংখ্যা ২৮। বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক এজেন্ডা সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি।

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করে সাধারণ সম্পাদক ৯ নভেম্বর শনিবার সাধারণ নির্বাহী সভার চিঠি ইস্যু করেন। সেই চিঠিতে আলোচ্য সূচি ছিল ছয়টি। ৪ নভেম্বর সাধারণ সম্পাদক সংশোধিত চিঠি ইস্যু করেন। সেটায় এজেন্ডা বেড়ে তিনগুণ হয়েছে।

নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। গতানুগতিক এই আলোচ্যসূচির পাশাপাশি প্রথম সভায় গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশন নিয়ে কাজী সালাউদ্দিন সেভাবে কাজই করেনি। তাবিথ আউয়াল প্রথম সভাতেই জেলা ফুটবলের সামগ্রিক বিষয় আলোচনা সূচিতে রেখেছেন।

আরও পড়ুনঃ   খাদ্য সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি : বাণিজ্য উপদেষ্টা

কাজী সালাউদ্দিনের বিগত কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি রেখেছে। তাবিথ আউয়াল প্রথম সভায় দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে চান। তাই ফেডারেশনের পাওনা ও দেনার বিষয় সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। দেনা পাওনা ছাড়াও ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা আলোচ্যসুচি হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসি নিয়েও হবে আলোচনা।

জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদির পাশাপাশি ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। প্রথম সভার আলোচ্যসুচিতে বাদ যায়নি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও। ২৮ আলোচ্যসুচি থাকলেও বাফুফের বেতনভুক্ত স্টাফদের নিয়ে বিশেষ কোনো এজেন্ডা নেই।

আরও পড়ুনঃ   মেসিকে বাইরে রেখে একাদশ নিয়ে যে বার্তা দিলেন স্কালোনি

আগামীকাল সকাল সাড়ে দশটায় সভা শুরু হওয়ার কথা। ৮-১০ টি এজেন্ডায় মাঝে মধ্যে ৪-৫ ঘন্টার ম্যারাথন মিটিং হয়েছে বিগত সময়ে। প্রথম সভায় ২৮ আলোচ্য সূচিতে সেই হিসেবে সারা দিনই লেগে যাওয়ার কথা। বাফুফে নির্বাহী কমিটির কর্মকর্তারা ব্যবসা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। প্রথম দিনে সবাই সকল এজেন্ডায় অংশগ্রহণ করবেন নাকি মাঝপথে মুলতবি হয় সেটাও দেখার বিষয়।

বাফুফে নির্বাহী কমিটি ২১ জনের। ১৫ তম সদস্য পদে টাই হওয়ায় ২০ জন নির্বাচিত হয়েছেন। কালকের সভায় দুই নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মহিউদ্দিন আহমেদ সেলিম সশরীরে উপস্থিত থাকতে পারবেন না বিদেশে অবস্থান করায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST