১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মামলা

অনলাইন ডেস্ক : মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের মামলা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার মামলায় তিনি অভিযোগ করেছেন, টেলিভিশন নেটওয়ার্কটি ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকার ৬০ মিনিটস প্রোগ্রামে এমনভাবে সম্পাদনা করে প্রচার করেছে, যাতে তাঁকে ইতিবাচকভাবে উপস্থাপন করা যায়। এটি বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে।

উত্তর টেক্সাসের ডিস্ট্রিক্ট আদালতে করা এই মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, সিবিএস নিউজ নির্বাচনে পক্ষপাতমূলক ও অবৈধ হস্তক্ষেপ এবং প্রতারণাপূর্ণ সংবাদ বিকৃতি করেছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছে গত অক্টোবরে ৬০ মিনিটসে কমলা হ্যারিসের সাক্ষাৎকারের দুটি ভিডিও ক্লিপ। একটি ক্লিপে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। মামলায় দাবি করা হয়েছে যে, ভিডিওটি সম্পাদনা করা হয়েছে কমলাকে সহায়তা করা এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য। এই ধরনের কর্মকাণ্ড ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুনঃ   যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

সিবিএস নিউজ এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করে জানিয়েছে, সাক্ষাৎকারটি পরিবর্তন করা হয়নি। ৬০ মিনিটস হ্যারিসের জবাবের কোনো অংশই গোপন করেনি। ৬০ মিনিটস ন্যায্যভাবে সাক্ষাৎকারটি উপস্থাপন করেছে যাতে দর্শকেরা সঠিক তথ্য পেতে পারেন।

ট্রাম্পের এই মামলা আইনিভাবেই লড়বে বলে জানিয়েছে সিবিএস কর্তৃপক্ষ।

এর আগে ট্রাম্প ৬০ মিনিটসকে একই ধরনের সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাঁর জবাবের সত্যতা যাচাই করবে জানালে তিনি আর সাক্ষাৎকার দেননি।

আরও পড়ুনঃ   ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

গত মাসের শুরুতে ট্রাম্প সিবিএসের বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন, নেটওয়ার্কটির লাইসেন্স বাতিল হওয়া উচিত এবং ৬০ মিনিটস বন্ধ করে দেওয়া উচিত।

মূলধারার সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। গত মার্চে তিনি এবিসি নিউজের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন।

আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হতে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আর এই মুহূর্তে এসে গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST