৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ফল প্রকাশের দাবিতে রাবির সাংবাদিকতা বিভাগে তালা

রাবি প্রতিনিধি : ৯ মাস আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফল প্রকাশ না হওয়ায় বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভাগের সভাপতির কক্ষ ও অফিস কক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, কয়েক বছর ধরে বিভাগে নানা অনিয়ম চলছে। জানুয়ারি মাসে পরীক্ষা শেষ করে ৯ মাস পার হয়েছে অথচ আমাদের ফলাফল দিচ্ছে না। শিক্ষকরা বারবার শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। রেজাল্ট না দেওয়ার ফলে অনেক চাকরি পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারছে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।

সাংবাদিকতা বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ নভেম্বর মাস্টার্সের পরীক্ষা শুরু হয়। পরে ২০২৪ সালের ২৯ জানুয়ারি ভাইভার মাধ্যমে পরীক্ষা শেষ হয়। ৯ মাস পেরিয়ে গেলেও নানা জটিলতার কারণে এর ফলাফল আটকে আছে।

আরও পড়ুনঃ   হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ফলাফল প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই সহায়তা করছে না। এখানে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক মুসতাক আহমেদ পরীক্ষা কমিটির প্রধান ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে সবকিছু তার কাছে আটকে রেখেছে। আমরা অনতিবিলম্বে ফলাফল চাই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বলেন, বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া শিক্ষক অধ্যাপক ড. মুসতাক আহমেদ ওই পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন। তার কাছে কিছু নম্বর ছিল, বেশ কয়েক দফায় নম্বর চাওয়ার পর সর্বশেষ মঙ্গলবার (২৯ অক্টোবর) কিছু নম্বর সরবরাহ করেছেন। তার কাছে এখনো বেশকিছু নম্বর রয়ে গেছে। এই পরিস্থিতিতে রেজাল্ট প্রকাশের জন্য করণীয় সম্পর্কে জানতে আজকে আমরা ভিসি স্যারের সঙ্গে বসতে চেয়েছিলাম। এরমধ্যেই শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়েছে। এখন আমরা প্রশাসনিক ভবনে আছি। বিষয়টি সমাধানে আলোচনা করব।

আরও পড়ুনঃ   নাহিদের পেশোয়ার নাকি রিশাদের লাহোর– কারা যাবে প্লে-অফে?

এদিকে অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, আমার কাছে কোনো নম্বরপত্র নেই, যা ছিল সব সরবরাহ করেছি। ফলাফল প্রকাশ করতে না পারা বর্তমান সভাপতির ব্যর্থতা। তিনি (বর্তমান সভাপতি) ব্যর্থতা ঢাকতে তালবাহানা করছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের রেজাল্ট না দেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করছি। আসলে এত মাস ধরে অপেক্ষা করা সম্ভব নয়। বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, আশা করছি কিছুদিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST