২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শিরোপার লক্ষ্যে কাল সাফ ফাইনালে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো লাল-সবুজের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই একই ভেন্যুতে একই প্রতিপক্ষের সঙ্গে শিরোপা ধরে রাখার মিশন। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এবার অনেক চ্যালেঞ্জিং হবে। স্বাগতিক নেপালও চাইবে শিরোপা জিততে। আমরা নিজেদের সেরাটা দিয়ে পুনরায় চ্যাম্পিয়ন হতে চাই।’

সেমিফাইনালে নেপাল ১০ জন নিয়ে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে। ওই ম্যাচের গ্যালারি ছিল স্বাগতিক দর্শকে পরিপূর্ণ। ফাইনালে একই রকম পুনরাবৃত্তি হওয়ার কথা। প্রতিপক্ষ দর্শকদের চাপ নিয়ে সাবিনার ভাবনা একটু ভিন্নই, ‘আমাদের অনেক খেলোয়াড় তরুণ। তাদের জন্য এটি চাপ। দর্শক স্বাগতিক দলের বেশি হয় এবং চাপটা স্বাগতিকদেরই বেশি হয়। তবে ব্যক্তিগতভাবে খেলায় দর্শক থাকলে আমি উপভোগ করি।’

আরও পড়ুনঃ   আরইউজে’র উদ্যোগে চেক বিতরণ ও ইফতার মাহফিল

গত সাফের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়েছিল। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন কৃষ্ণা রানী সরকার। তিনি বর্তমান দলে থাকলেও নিয়মিত নন। দুই দলের তুলনায় সাবিনা বলেন,‌ ‘গতবারের দলটি বেশি অভিজ্ঞ ছিল। আমি দুই দলকেই সমানভাবে এগিয়ে রাখব। গতবার সবাই জান দিয়ে খেলেছে। এবারও সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ভারত ম্যাচের পর অনেককে বলতে শুনেছি, ‘‘বাংলাদেশের মেয়েরা এত সুন্দর ফুটবল খেলে। খেলায় মুগ্ধ অনেকের লোম দাঁড়িয়েছিল!’’

আরও পড়ুনঃ   শিক্ষক সাহেদ ইমন বহিষ্কার, চেয়ারম্যান জুনায়েদ হালিমকে অব্যাহতি

এবার সাফের শুরু থেকেই অভ্যন্তরীণ সমস্যায় বাংলাদেশ নারী দল। কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আবার বর্তমান কোচ পিটার বাটলার সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকেও ইঙ্গিত করে মন্তব্য করেছেন। ফাইনালের আগে এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের সবার ফোকাস খেলায়। ব্যক্তিগতভাবে চেষ্টা করি যাই কিছু হোক না কেন গেমে ফোকাস থাকতে।’

তিনি আরও বলেন, ‘মেয়েরা যে সবের মধ্য দিয়ে খেলছে এজন্য কৃতজ্ঞ। মাঠে কোনো ঘাটতি হয়নি।’ একই ফাইনালের জন্য শিষ্যরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার, ‘ফাইনাল ম্যাচ কখনও সহজ হয় না। আমার দল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST