২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে পাওনা টাকা আদায়ের জেরে যুবলীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বাকিতে বিক্রি করা ৩০ বস্তা চালের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগের কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির আটজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার তথ্য নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুনঃ   এসএসসি’র পর এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপির কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যান। অনেক দিন হলেও বাকি টাকা পরিশোধ করেননি আলমগীর।

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আলমগীরের কাছে পাওনা ৬০ হাজার টাকা চান রাকিব। এর জেরে গত বুধবার রাকিবকে মারধর করেন আলমগীর ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাতে আলমগীর লোকজন নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। ঘটনাটি জানার পর রাকিবের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির কর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির আটজন আহত হন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে লিটন-ডাবলুসহ ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST