২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে লিটন-ডাবলুসহ ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতা আলী রায়হানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই রানা ইসলাম।

নিহত রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া মঙ্গলপাড়ায়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে। এছাড়া এই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা ছাড়াও রাসিকের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাহেব বাজারের দিকে আসতে থাকে। পথিমধ্যে মিছিলটি মহানগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের কাছে পৌঁছলে মেয়র লিটন সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করতে সন্ত্রাসীদের নির্দেশ দেন। এ সময় তিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এতে আহত হন আলী রায়হান। পরে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুনঃ   কারাগার থেকে পালানো আরও ১৫৬ বন্দির আত্মসমর্পণ

মামলার অন্য আসামিরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মাহনগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব, বর্তমান সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিব, রাবির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামূল আজীম, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহদাৎ হোসেন শাহু, রাজশাহী মহানর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকসহ ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও এক হাজার থেকে ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রাহয়ান আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ৫০ জনের নাম উল্লেখ করে এক হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুপুরে গুলিতে মারাত্মকভাবে আহত হন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮)। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার তিনি মারা যান। ওইদিন সংঘর্ষে অন্তত ৫০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। আহত অনেকেই এখনো রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST