২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় জেল খেটে ৮ দিন আগে বের হয়ে আবার হত্যা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে একটি হত্যা মামলায় জেল খেটে আট দিন আগে বের হয়েছেন মো. সোহেল মৃধা (৩৫)। বের হয়েই একটি ইজিবাইক ছিনতাই করার জন্য আবার জড়ান খুনে। পরে গ্রেপ্তার হন পুলিশের হাতে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলন চাকমা।

সংবাদ সম্মেলনে শৈলন চাকমা বলেন, ফরিদপুরে গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হত্যার শিকার হওয়া ইজিবাইক চালক ফরিদপুর পৌরসভার উত্তর শোভারামপুর মহল্লার বাসিন্দা মৃত সাদিক ব্যাপারীর ছেলে মোশাররফ ব্যাপারীর মরদেহ আজ শুক্রবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাই করতে শ্বাসরোধ করে চালককে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের অংশ নেন তিনজন।

তিনি আরও বলেন, গত বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে ফরিদপুর শহরের চর কমলাপুর মহল্লার বাসিন্দা মো. সোহেল মৃধা (৩৫) এবং শহরের উত্তর আলিপুর মহল্লার বাসিন্দা সাগর হোসেন (২৮) মোশারফের ইজিবাইকটি ভাড়া করেন ফরিদপুর সদরের কানাইপুর যাওয়ার উদ্দেশ্যে। কানাইপুরের ঝাউখালি এলাকা থেকে তারা অপর সঙ্গী চান্দু শেখকে (২২) তুলে নেন। পরে তারা মোশারফকে কানাইপুরের কোষাগোপালপুর বাজার এলাকায় একটি নির্জন আখক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগর ডিবির অভিযানে ১৬ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

আসামি গ্রেপ্তার এবং মরদেহ উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটের বর্ণনা দিয়ে শৈলন চাকমা জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের তেতুলতলা এলাকায় একটি ইজিবাইক এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে টহলরত পুলিশ। ওই সময় ওই ইজিবাইকে চালকসহ দুজন আরোহী ছিল। পুলিশ তাদের আটক করে প্রশ্ন করলে তারা এলোমেলো উত্তর দিলে পুলিশ ইজিবাইকসহ তাদের কোতয়ালি থানায় নিয়ে আসে। পরে নিহত ইজিবাইক চালক মোশারফের স্ত্রী সুমাইয়া বেগম কোতোয়ালি থানায় এসে গাড়িটি তার স্বামীর বলে শনাক্ত করেন। ওই সময় সোহেল মৃধা এবং চান্দুকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোশারফ করিমের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২৩

পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে শহরের আলিপুর এলাকা থেকে সাগর হোসেনকে আটক করা হয়। এই ঘটনায় আজ দুপুরে নিহত মোশারফের স্ত্রী সুমাইয়া বেগম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে ছিনতাই ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সোহেল মৃধার নামে তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। তিনি গত ৮ দিন আগে একটি হত্যা মামলায় জেল খেটে বের হয়েছেন। অপরদিকে চান্দুর নামে একটি হত্যাসহ চারটি মামলা এবং সাগরের নামে চুরি, অপহরণ, মাদক সেবন ও মাদক ব্যবসাসহ ছয়টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST