২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় দই তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, বাড়িসহ কারখানা পুড়ে ছাই

বসতবাড়িসহ দই তৈরির কারখানা সম্পূর্ণভাবে পুড়ে ছাই।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর আকড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়িসহ দই তৈরির কারখানা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী পল্লব দাস জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দই তৈরির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কারখানায় রাখা প্রায় ৪০০ লিটার গরুর দুধসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কারখানা ও বাড়ির ব্যাপক ক্ষতি হয়ে যায়। আগুনে মোটরসাইকেল সহ বাড়ির মালামাল পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও দই উৎপাদন কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হওয়ায় মালিক পল্লব দাস চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে Central Controlled Signage Display বোর্ড স্থাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সহযোগিতা করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১১

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

১২

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১৪

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১৫

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৬

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৮

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৯

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

২০

Design & Developed by: BD IT HOST