২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মিয়ানমারে চীনা কনস্যুলেটে হামলা

অনলাইন ডেস্ক : মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে নিযুক্ত চীনা কনস্যুলেটে হামলা হয়েছে। হামলায় কনস্যুলেট ভবনের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় সময় শনিবার বিকেলের দিকের এই হামলার ঘটনার নিন্দা ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে চীন।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। জান্তার ক্ষমতা দখলের পর থেকেই সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে মিয়ানমারের গণতন্ত্রীপন্থী জনগণ। তখন থেকে অস্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটি।

আরও পড়ুনঃ   ইসরায়েলে পাঠানো তিনটি মরদেহ জিম্মির নয়

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই বন্ধ করার জন্য দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর সম্প্রতি চাপ প্রয়োগ করে চীন। বেইজিংয়ের এই পদক্ষেপের পর মিয়ানমারে চীন-বিরোধী মনোভাব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে শনিবার মান্দালয়ে চীনা কনস্যুলেটে হামলা হয়।

সোমবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, শনিবার বিকেল ৫টার দিকে মান্দালয়ে চীনা কনস্যুলেটে বিস্ফোরণ ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কনস্যুলেট চত্বরে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত

লিন বলেছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে ‘‘গুরুতর উদ্বেগ’’ জানিয়েছে চীন। পাশাপাশি এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং আইন অনুযায়ী অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মিয়ানমারে নিজ নাগরিক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গোষ্ঠীকে নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখার ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে চীনা কনস্যুলেট।

তবে কন্যসুলেটে হামলা ও চীনা প্রতিক্রিয়ার বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST