১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহকে ছেড়ে দিলো বরিশাল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক ড্রাফট আয়োজনের আগে প্রাথমিক কিছু কার্যক্রম রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। আসন্ন একাদশ বিপিএলে দলগুলো আগের আসরের স্কোয়াড থেকে সর্বোচ্চ দুইজন ক্রিকেটারকে ধরে রাখতে (রিটেইন) পারবে। সে নিয়মেই এবার দলবদল ঘটছে মাহমুদউল্লাহ রিয়াদের। গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাকে রিটেইন না করার কথা জানিয়েছে।

রিটেইনের নতুন নিয়ম অনুসারে ফরচুন বরিশাল আসন্ন আসরের জন্য তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে রিটেইন করেছে। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করেনি দলটি। ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন দলটির মালিক মিজানুর রহমান। তবে নিলাম থেকে আবারও রিয়াদকে নেওয়ার সুযোগ আছে দলটির সামনে।

আরও পড়ুনঃ   রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

এর আগে বরিশালের ফ্র‌্যাঞ্চাইজিটি বিদেশি ক্রিকেটার হিসেবে পুরো সিজনের জন্য ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে দলে নেওয়ার কথা জানিয়েছে। এদিকে, আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা জানালেন মিজান। একইসঙ্গে কোচিং স্টাফেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে।

গেলবার দলে থাকা ডেভ হোয়াটমোর থাকছেন না এবারের দলে। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।

আরও পড়ুনঃ   জলাতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের একাদশ আসরের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST