৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের ভাগ্যটা খারাপ বলতেই হয়। নিজেদের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের আসর দ্য হানড্রেডের কারণে দুই নিয়মিত অধিনায়ককেই হারাতে হলো তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক জশ বাটলার। হ্যারি ব্রুক আর ফিল সল্ট ছিলেন বদলি অধিনায়ক।

একই আসরে ইনজুরিতে ছিলেন টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। মিস করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। এবারে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টও মিস করতে যাচ্ছেন এই অলরাউন্ডার। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় এই টেস্টে খেলা হচ্ছে না ইংল্যান্ড অধিনায়কের।

অনুশীলন শেষে স্টোকস নিজেই এ কথা জানান। দুই মাস আগে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে খেলার সময় পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠার কথা জানিয়েছেন স্টোকস, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আর প্রথম ম্যাচে ফিরে আসতে চেয়েছি। কিন্তু এই ম্যাচ মিস করতে হচ্ছে। আমি এখনো ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠিনি।’

আরও পড়ুনঃ   বাঘায় শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে চন্দনা দত্ত এর শাড়ী,লুঙ্গি,ধুতি কাপড় বিতরণ

মুলতানে আজ ইংল্যান্ডের অনুশীলনে আজ স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পিটার সিমের সঙ্গে ৪৫ মিনিট দৌড়েছেন স্টোকস। পরে নেটে ব্যাটিংয়ে নেমে স্পিনার রেহান আহমেদ, কোচদের থ্রো ডাউন ও স্থানীয় বোলারদের খেলেন। এখন ১৫ অক্টোবর মুলতানে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলার লক্ষ্য ৩৩ বছর বয়সী এই তারকা অলরাউন্ডারের।

স্টোকসের অনুপস্থিতিতে গত আড়াই বছরের মধ্যে দেশের বাইরে প্রথম টেস্ট খেলার সুযোগ পেতে পারেন পেস অলরাউন্ডার ক্রিস ওকস। ২০১৬ সালের পর এশিয়া মহাদেশে এটি হবে তাঁর প্রথম টেস্ট। এই সংস্করণে অভিষেক হতে পারে আরেক পেস অলরাউন্ডার ব্রাইডন কার্সের।

আরও পড়ুনঃ   লিগ বর্জন করা ক্লাবকে যে শাস্তি দেবে বিসিবি

স্টোকসের অনুপস্থিতিতে এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওলি পোপ। গত আগস্ট–সেপ্টেম্বরে ঘরের মাঠে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন পোপ।

এদিকে ম্যাচের দুইদিন আগে মুলতান টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতে আছেন দুই স্পিনার জ্যাক লিচ এবং শোয়েব বশির। পেসার তিনজন ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন এবং ব্রেইডন কার্স।

মুলতান টেস্টে ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রেইডন কার্স, জ্যাক লিচ ও শোয়েব বশির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST