৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নারী ক্রিকেট দল অবহেলিত থাকবে না : ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যদিও এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে আসর সরিয়ে নেয় আইসিসি। বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ শুরু হলেও আসরটির আয়োজক বাংলাদেশই থাকছে।

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আরব আমিরাত সফরে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। পরে গতকাল বাংলাদেশ নারী দলের প্রথম জয় মাঠে বসে দেখেছেন তারা।

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আজকের (গতকাল) খেলা দেখার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী। আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। বিশেষ পরিস্থিতির কারণে আমরা পারিনি।’

আরও পড়ুনঃ   রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ যে আয়োজক, সেটার একটা দাম আছে দুবাইয়ে। যেহেতু আমরা আয়োজক, তাই ঘুরে দেখলাম। একই সঙ্গে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি। এখানকার যে ক্রীড়া অবকাঠামো, সেটা বাংলাদেশে আমরা কীভাবে করতে পারি, সেই শিক্ষাটা নিতেই মূলত (আমিরাতে আসা)।’

পরে নারী দলকে নিয়ে বলেন, ‘নারী ক্রিকেট দল যে অবহেলিত থাকবে না, সেটা আপনারা হয়তো আমার এখানে উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। নারী ক্রিকেট দলের অর্জন তুলনামূলকভাবে যেহেতু বেশি এবং আমরা আশা করছি, এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে। সামনের দিনগুলোতে যেন তাদের (নারী) যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি, এই অভিযোগটা (অবহেলা) যেন না আসে, সেজন্য আমরা কাজ করব।’

আরও পড়ুনঃ   ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন: ভূমি উপদেষ্টা

উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে অংশ নিলেও কেবল দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত চারটি বিশ্বকাপেই ছিল জয়হীন। সেই খরা এবার কেটেছে। ১০ বছর পর এই টুর্নামেন্টে কোনো ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

গতকাল (বৃহস্পতিবার) বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্কটিশদের ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST