২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ে ব্রায়ান লারার যে কীর্তি ছাড়িয়ে গেলেন সাউদি

অনলাইন ডেস্ক : ক্রিকেটের বরপুত্র বলা চলে ব্রায়ান লারাকে। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাট হাতে ক্রিকেটের বহু রেকর্ডের জন্ম দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেট এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তিটাও আছে ক্যারিবিয়ান এই ক্রিকেটারের নামের পাশে। কিন্তু ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার রেকর্ড এবার পেছনে ফেললেন নিউজিল্যান্ডের টিম সাউদি।

সাউদি নিউজিল্যান্ডের পেস বোলিং ইউনিটের নেতা অনেকটা দিন ধরেই। বর্তমানে কিউইদের টেস্ট দলেরও অধিনায়ক তিনি। তবে ব্যাট হাতে লারাকে ছাড়িয়ে গেলেন আজ গল টেস্টের চতুর্থ দিনে এসে। চার দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ব্যবধানেই হেরেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মোটে ১০ রান করেছেন ১০ নাম্বারে নামা সাউদি। তবে এই ছোট ইনিংসের মাঝেই ছাড়িয়ে গেলেন লারাকে।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন ব্রায়ান লারা। লম্বা ক্যারিয়ারে হাঁকিয়েছেন ৮৮ ছক্কা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় ৭ম স্থানে ছিলেন তিনি। যদিও গলে নিজেদের দ্বিতীয় ইনিংসে টিম সাউদি হাঁকিয়েছেন ১ ছক্কা। তাতেই ব্রায়ান লারার ৮৮ ছক্কা ছাড়িয়ে গেলেন তিনি। ১০২ টেস্টে টিম সাউদির ছক্কা এখন ৮৯টি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০০ বা এর বেশি ছক্কা আছে কেবল তিন জনের। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের টেস্ট ক্যারিয়ারে ছক্কা ১০০টি। নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার এবং ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ছক্কা ১০৭টি। আর টেস্টে সবচেয়ে বেশি ছক্কা ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের। ১০৫ ইনিংসে তার ছক্কা ১৩১টি।

আরও পড়ুনঃ   ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কাও টিম সাউদির। পুরোদস্তুর বোলার হয়েও ইনিংসের শেষদিকে এসে বড় শট খেলার প্রবণতা আছে কিউই এই পেসারের। এরপরেই আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার ক্যারিয়ারে ছক্কা ৮৭টি।

এরপরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৮৪ ছক্কা তার টেস্ট ক্যারিয়ারে। এরপরে আছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই অলরাউন্ডারের ছক্কা ৬৬টি।

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা তামিম ইকবালের। সাদা পোশাকে এই ওপেনারের ছক্কা ৪১টি। এরপরে আছেন দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তিনি হাঁকিয়েছেন ৩৬ ছক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST