১৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অশান্ত মণিপুর, মন্ত্রীর বাড়িতে বোমা হামলা

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের এক মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম সিএনবিসি টিভি-১৮ জানিয়েছে ভেটেনারি ও পশুপালন এবং পরিবহনমন্ত্রী কাসিম ভাসুমের বাড়ির ভেতর বোমা বিস্ফোরিত হয়। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তারা এই মুহূর্তে ঘটনাটি তদন্ত করছে। তবে বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের মণিপুর রাজ্যে। সেখানে মেতেই এ বং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত দেখা দিয়েছে। এতে করে এখন পর্যন্ত বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। এসবের মধ্যেই মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ   মার্কিন নেতৃত্বাধীন জোট প্রত্যাহারে আলোচনায় একমত বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী

মন্ত্রী কাসিম ভাসুম নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) হয়ে রাজনীতি করেন। তার দল নরেন্দ্র মোদির বিজেপির সঙ্গে জোট করে মণিপুরে সরকার গঠন করেছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রকেট ও ড্রোন হামলায় মণিপুরে অন্তত ৬ জনের মৃত্যু হয়। এই হামলার জন্য দায়ী করা হয়েছে খৃষ্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীদের।

হামলায় রকেট ও ড্রোন ব্যবহার দেখে অবাক হয় সেখানকার স্থানীয় প্রশাসন। কারণ এর আগে মণিপুরে কোনো বিদ্রোহীকে গোষ্ঠীর কাছে এমন অত্যাধুনিক অস্ত্র পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের কাছে বিদ্রোহীরা একটি গোপন আস্তানা তৈরি করেছেন। সেখানেই এসব অস্ত্র তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

এদিকে মণিপুরে পুলিশের টিয়ারশেলের কারণে মায়ের গর্ভে এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর কাকওয়াতে এই ঘটনা ঘটে।

মায়ের গর্ভে শিশুর মৃত্যুর ঘটনায় সেখানে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি)।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন মণিপুরের সাধারণ মানুষ। তারা বিভিন্ন জায়াগায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST