২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ, প্রতীক ট্রাক

অনলাইন ডেস্ক: অবশেষে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন (ইসি)। দলটি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে।

সোমবার (০২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদ (জিওপি)’-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য “ট্রাক” প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০১।

আরও পড়ুনঃ   আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকতে বললেন নুরুল হক

এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৬টিতে।

এর আগে গত ২৮ আগস্ট সাতদিনের মধ্যে মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানান নুরুল হক নুর। তিনি দলটির সভাপতি।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ কর্মী–সমর্থক যারা অন্যায় করেনি, তাদের রাজনীতি করার অধিকার আছে: নুর

২০২৩ সালে মাঠ পর্যায়ে সঠিক তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে দলটির আবেদন বাতিল করেছিল ইসি। নুর তার আবেদনে ইসির সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন ওইদিন। -বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST