১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ কর্মী–সমর্থক যারা অন্যায় করেনি, তাদের রাজনীতি করার অধিকার আছে: নুর

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ কর্মী–সমর্থক যারা অন্যায় করেনি, তাদের রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে হবিগঞ্জ–৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, ‘আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেমনটি বলেছেন, আমরাও স্পষ্টভাবে বলতে চাই—দেশে অবস্থানগতভাবে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী যারা জনগণের প্রতি অন্যায় করেনি, জুলুম–নিপীড়ন চালায়নি, কারও বাড়িঘর দখল করেনি—তারা যেন সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত থাকে।’

আরও পড়ুনঃ   বাগমারায় ডিএম জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূল

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘বিএনপি ভালো লাগলে বিএনপিতে, জামায়াত ভালো লাগলে জামায়াতে, গণঅধিকার পরিষদ ভালো লাগলে গণঅধিকার পরিষদে, এনসিপি ভালো লাগলে এনসিপিতে যাক—মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে। যারা ভালো মানুষ, তাদের রাজনীতি করার অধিকার রয়েছে।’

আরও পড়ুনঃ   মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াত আমিরের

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনকে ঘিরে কারও সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে।’
-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST