১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনে সাকিব

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন।

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদও ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে আন্তর্বতীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি।

আরও পড়ুনঃ   কোটা আন্দোলন : তৃতীয় দিনের মতো রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

কানাডা থেকে সাকিব এখন পাকিস্তানে। সেখানে পৌঁছে সরাসরি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার এই ক্রিকেটার। আজ (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে। সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও।

এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর দল ঘোষণার একদিন পর সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানান সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে। লিপু বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল। গত মাসেও ছিল এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে।’

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব? ব্যাখা হিসেবে লিপু বললেন, ‘এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST