৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় নিহত আরও ৩৫, মোট মৃত্যু পৌঁছাল প্রায় ৩৯ হাজার ৫০০ জনে

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ৩৫ জন নিহত হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছেন ৫৫ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন তারা। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। চাপা পড়েছেন তাদেরকে গণনার মধ্যে ধরা হয়নি।”

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের প্রায় ১ হাজার যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা হত্যা করে ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪০ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা।

আরও পড়ুনঃ   ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ

অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনও চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় ১০ মাসের অভিযানে গাজায় মোট নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ জন এবং আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর

গত বছর অভিযান শুরুর পর থেকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকে মধ্যস্থতা করে আসছে ইসরায়েল ও হামাসের মধ্যে। এই তিন দেশের তৎপরতাতেই গত নভেম্বরে এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তারপর চলতি বছরের শুরু থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে তিন দেশ; কিন্তু এখন পর্যন্ত এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না।-সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST