২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

অলিম্পিক থেকে বিদায়ের পরই অবসরে টেনিস তারকা

অনলাইন ডেস্ক : চোট জর্জরিত ক্যারিয়ারের ইতি টানলেন টেনিস তারকা অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিকে এক সপ্তাহের নাটকীয়তা শেষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মারে-ড্যান ইভান্স জুটি। যুক্তরাষ্ট্রের টমি পল ও টেইলর ফ্রিটজ জুটির কাছে তারা ৬-২, ৬-৪ সেটে হেরেছেন। এরপরই টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী মারে।

তবে বিদায়বেলায় ক্যারিয়ার নিয়ে গর্বের অনুভূতির কথাই বললেন তিনি। এবার হতাশাজনক বিদায় হলেও, এর আগে দুইবার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন মারে। এবারও প্যারিসে তিনি প্রথমে একক এবং দ্বৈত উভয় বিভাগেই অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অংশ নেন কেবল দ্বৈত বিভাগে।

অবসরের ঘোষণা দিয়ে মারে বলেন, ‘ভালো অনুভূত হচ্ছে। আমি কয়েক মাস ধরে ভাবছিলাম, এই (অবসর) সময়টি আসছে। যদি আজ না হয়, ঠিক দু’দিন পরই সময়টা আসত এবং আমি তার জন্য প্রস্তুত। অবশ্যই এটি আবেগঘন মুহূর্ত, শেষবার কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলছি। তবে আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন এবং এই খেলা যা কিছু দিয়েছে তা নিয়ে গর্বিত। যেভাবে শেষ হলো, এতে আমি খুশি।’

আরও পড়ুনঃ   ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম স্থগিত, অনিশ্চিত টুর্নামেন্ট

গত মার্চে লিগামেন্টের ইনজুরি এবং জুনে উইম্বলডনের আগেই ব্যাক সার্জারিতে যেতে হয় মারেকে। যা তাকে ক্যারিয়ারজুড়েই ভুগিয়েছে। চোটজর্জর এই কঠিন অবস্থা নিয়ে তিনি বলেন, ‘এটি খুবই কঠিন। শারীরিকভাবে খুবই ব্যথা (সইতে হয়), যা মানসিকভাবেও দুর্বল করে দেয়। তা সত্ত্বেও এই প্রতিযোগিতায় বড় লক্ষ্য নিয়ে কোর্টে নেমেছিলাম। মেডেল রাউন্ডের খুব কাছাকাছিও ছিলাম, তবে যা হয়েছে ঠিক আছে। তবে আমার ব্যথা ও শারিরীক অস্বস্তি ভালো অবস্থায় নেই।’

আরও পড়ুনঃ   ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছর আগের রেকর্ড

এর আগে মারে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু করেন ২০০৫ সালে। এরপর থেকে ৩৭ বছর বয়সী মারে মোট এক হাজার একটি এককের ম্যাচ খেলছেন, সঙ্গে খেলেছেন অনেক দ্বৈতের ম্যাচ। সবমিলিয়ে ক্যারিয়ারে ৪৬টি এটিপি শিরোপা জয়ী মারে ২০১৫ সালে ব্রিটেনকে ডেভিস কাপ জয়েও নেতৃত্ব দেন তিনি। প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন ২০১২ সালের ইউএস ওপেনে। এরপর ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন তিনি।

পরবর্তীতে অসংখ্যবার চোট আঘাত হেনেছে মারের শরীরে। যে কারণে বারবার কোর্টের বাইরে ছিটকে পড়েছেন। ঘুরে দাঁড়িয়ে ফিরেছেন কোর্টে; কিন্তু পুরোনো ছন্দ আর ফিরে পাননি তিনি। মারে একক বিভাগে অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছেন ২০১২ ও ২০১৬ আসরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST