২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশে বড় রদবদল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহাবুর রহমান শেখ।
একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে। এছাড়া, পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরমধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপপুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক শাখাওয়াত হোসেনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ড. আক্কাস উদ্দিন ভূঁঞাকে বদলি করা হয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে। অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ পুলিশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST