২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: শনিবার (২৭জুলাই) বিকালে রাজশাহী সার্কিট হাউজে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি সাম্প্রতিক সময়ে রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, জামাত-শিবির-বিএনপিসহ দুষ্কৃতিকারীরা এদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। রাষ্ট্রবিরোধী যেকোনো কার্যকলাপকে রুখে দিতে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এসময় দলীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে সমবায় প্রতিমন্ত্রী বলেন, জেলার সকল আওয়ামী লীগ নেতাকর্মীকে দেশের প্রয়োজনে সকল বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে।
আব্দুল ওয়াদুদ আরও বলেন, বিভিন্ন সময়ে ষড়যন্ত্রকারীরা এদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। ২০১৪-২০১৫ সালে, ২০২৩ সালের ২৮ অক্টোবর এবং সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে জামাত-শিবিরের রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপ জনগণ প্রত্যক্ষ করেছে। এসকল কর্মকান্ডের ফলে সমগ্র জাতি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। প্রধানমন্ত্রী এসময় গরীব-দুঃখী, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমি নিজ উদ্যোগে প্রায় ১০০০ মানুষকে খাদ্যদ্রব্য সহযোগিতার ব্যবস্থা করেছি। এসময় তিনি জেলার বিত্তশালীদের গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত সভায় সমবায় প্রতিমন্ত্রী জেলার প্রশাসন, পুলিশ ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আশা করা যায় অতি শীঘ্রই জীবন-যাত্রা পুরোপুরি স্বাভাবিক হবে। এসময় তিনি রাজশাহীবাসীকে ধৈর্র্য্য ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় রাজশাহী পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST