২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সেমিফাইনাল হেরে পিচকে দুষলেন আফগান কোচ

অনলাইন ডেস্ক : গেল কিছুদিন নিজেদের ক্রিকেট ইতিহাসের নিঃসন্দেহে সেরা সময় পার করেছিল আফগানিস্তান। গ্রুপপর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়েছে তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় আইসিসির যে কোনো ইভেন্টের সেমিফাইনালের বড় মঞ্চে।

কিন্তু সেরা চারের লড়াইয়ে এসে নির্মমতা টের পেয়েছে আফগানিস্তান। মার্কো জানসেন, তাবরাইজ শামসি আর কাগিসো রাবাদাদের বোলিং তোপে পুড়ে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় রশিদ খানদের ইনিংস। জবাবে ৯ উইকেটের বিশাল জয়ে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপজুড়ে দারুণ পারফর্ম করা আফগানিস্তানের এমন বাজে পরিস্থিতি দেখার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। প্রথমবার সেমিফাইনালে খেলার চাপ নিতে না পারা নাকি ক্লান্তির কারণে এমন বিপর্যয়, সেটি নিয়ে চলছে বিশ্লেষণ।

আরও পড়ুনঃ   আমিরাতে কাল বাংলাদেশের সিরিজ শুরু, এখনও দেশে নাসুম-রানা

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রট বলেন, ‘কিছু বলে আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না। এটা এমন পিচ ছিল না যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। এটাই সোজাসাপ্টা ব্যাপার। এটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত বল-ব্যাটের। আমি বলছি না একদম ফ্ল্যাট হবে যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না। বলছি ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াও উচিত না। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে এমন হওয়া উচিত। দক্ষতা কাজে লাগানোর পরিস্থিতি থাকা উচিত।’

ট্রট আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বল করেছে। পিচের আচরণ কাজে লাগিয়েছে। আমাদের মিডল অর্ডার পুরো টুর্নামেন্টেই ভালো করেনি। গুরবাজ আর ইব্রাহিম ছাড়া কেউ রান করছিল না।’

আরও পড়ুনঃ   জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে রাসিকের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

সুপার এইটের শেষ ম্যাচ খেলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেমিফাইনালের লড়াইয়ে নামতে হয়েছে রশিদ খানদের। ক্লান্তি, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং সেমির ভেন্যুতে অনুশীলনের সুযোগ না পাওয়াসহ আরও অনেক কারণে ক্রিকেটাররা ঠিকঠাক পারফর্ম করতে পারেনি বলে মনে করা হচ্ছে।

ট্রট বলেন, ‘আমরা হোটেলে গিয়েছি রাত ৩টায়, সকাল ৮টায় ফ্লাইট ধরেছি। কেউ ঘুমায়নি, সবাই ক্লান্ত ছিল। সবাই আবেগের স্রোতেও ছিলো, শারীরিক ধকলও ছিল। আমি আশা করি ছেলেরা এই অভিজ্ঞতা থেকে শিখবে। আমরা ৫০ ওভারের বিশ্বকাপ থেকে এটাতে এক ধাপ এগোলাম। এমন একটা পিচে দক্ষিণ আফ্রিকার মতো পেসারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হলো ব্যাটারদের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST