২৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলা হবে শিশুশ্রম মুক্ত – শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি বলেছেন, আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলাকে শিশুশ্রম মুক্ত করা হবে। এটা একটি পাইলট প্রকল্প। রাজশাহীতে সফলতা অর্জন করলে সারাদেশে তা বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজে একজন বিত্তবান মানুষ যদি প্রতিবেশির দুইজন অবহেলিত শিশুর দায়িত্ব নেয়, তাহলে শিশুশ্রম অনেকাংশে কমে আসবে। শিশুশ্রম নিরসন করা কারো একার পক্ষে সম্ভব নয়, সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সমস্যা আমরা সবাই জানি, তবে সমস্যার সমাধান কীভাবে করা যাবে সেটাই মুখ্য বিষয়। সকলের সদিচ্ছা না থাকলে শিশুশ্রম নিরসন উদ্যোগ ফলপ্রসূ হবে না।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সর্তক থাকারওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আপনাদেরশ্রেণির কোনো শিক্ষার্থী যেনো ঝরে না পড়েএ বিষয়ে নজর রাখবেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রম ও কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবে ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা(আইএলও)এর সদস্যপদ লাভ করে। শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিশুশ্রম আইন প্রনয়ন করেছিলেন। এরই ধারাবাহিকতায় নানামুখী পদক্ষেপের মাধ্যমে বর্তমান সরকার মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি শিশুশ্রম নিরসন বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে ১৬৩৫৭ টোল ফ্রি নাম্বারে ফোন করার পরামর্শ দেন।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরঅতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তারিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, ইউনিসেফ বাংলাদেশ রংপুর ও রাজশাহী বিভাগের চিফ ফিল্ড অফিসার এ এইচ তৌফিক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোছাঃ হাজেরা খাতুন।
এরপর একই স্থানে শ্রম পরিস্থিতি ও শোভন কর্মপরিবেশ বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   যশোরের শার্শা উপজেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় শেষ মুহূর্তে বোরো ধান রোপনের ধুম

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST