৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা এগারোটায় রাজশাহী মহানগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (বিএলএএসটি-ব্লাস্ট) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

মতবিনিময় সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অগ্রগণ্য ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সবসময় প্রান্তিক পর্যায়ের অবহেলিত মানুষের বস্তুনিষ্ঠ খবরা-খবর তুলে আনার জন্য সাংবাদিকদের তৎপর চেতনা জাগ্রত রাখার তাগিদ দেন।তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সংবেদনশীল শব্দ ব্যবহারে আরও বেশি খেয়াল রাখার পরামর্শ দেন। এ সময় ব্লাস্ট-এর প্রান্তিক জনগণের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কর্মকান্ড নিয়েও আলোচনা করেন বক্তারা।

সভায় মো. নিজামুল হক নাসিম বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণমূলক প্রকল্প নিয়ে কাজ করছে ব্লাস্ট। তিনি সংস্থাটির সূচনালগ্ন থেকেই পাশে আছেন বলে জানান।

আরও পড়ুনঃ   ওষুধের গুণগতমান নিশ্চিত করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

যে কোনো ধরনের সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীমউল্লেখ করে তিনি বলেন, কোনো সংবাদ যখন লেখা হয়, তখনএর শব্দগুলো সাংবাদিকরাই প্রথমে ব্যবহার করে এবং পরে তা জনগণের কাছে প্রচারিত হয়। আর সেটা পড়েইসবাই বুঝতে পারে যে,কেমন সংবাদ লেখা হয়েছে।

তিনি বলেন, সময়ের বিবর্তনে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটছে। এখন কোনো শব্দ ছয় মাস থাকবে কি না তা কেউই বলতে পারে না। ক্রমশই বিভিন্ন শব্দবিবর্তিত হচ্ছে। কখনো-কখনো শব্দের বিকৃত রূপ মানুষের মুখে উচ্চারিত হয়Ñ এটা শোভনীয় নয়।এ ক্ষেত্রে সংবেদনশীল শব্দ ব্যবহার করা অতীব জরুরি। সংবেদনশীল শব্দ ব্যবহারে চিন্তা-চেতনার পরিধি আরও বৃদ্ধি করার জন্য তিনি সাংবাদিকদেরপরামর্শ দেন।

আরও পড়ুনঃ   অধ্যাপক ড.প্রদীপ কুমার পান্ডে এবং অধ্যাপক ড.প্রণব কুমার পান্ডের পিতার শ্রাদ্ধ্য অনুষ্ঠান অনুষ্ঠিত

একজন হিজড়াকে হিজড়া বলতে কোনো সমস্যা নেই উল্লেখ করেতিনি বলেন, শুধু পরিচিতির জন্য নাম পরিবর্তন করলেই কোনো উপকার হবে না, সম্পদের ভাগ নিশ্চিত করতে হবে। সম্পদ ভাগের ক্ষেত্রে সবার কথা উল্লেখ থাকলেও একজন হিজড়া কী পাবে? সেটা কোথাও উল্লেখ নেই। তিনি সমাজের বঞ্চিত এমন সব জনগোষ্ঠীর মানুষের নিবৃত দুঃখ-বেদনা নিয়ে কাজ করার কথা বলেন।

অনুষ্ঠানে ব্লাস্টের রাজশাহী ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট অসিত কুমার সান্যাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লাস্টের রাজশাহী ইউনিটের পরিচালনা কমিটির ইউনিট উপদেষ্টা ও সদস্য মো: আব্দুস সামাদ, ব্লাস্টের উপদেষ্টা কমিটির সদস্য ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। অন্যান্যের মধ্যে ব্লাস্টের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST