২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

Ballon D’or 2025: কে কোন পুরস্কার পেলেন

অনলাইন ডেস্ক : ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন উসমান দেম্বেলে। এদিন শুধু বর্ষসেরা ফুটবলার নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। Ballon D’or 2025

বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে এটি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি। যা জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)।

আরও পড়ুনঃ   নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের নিন্দা

অ-২১ পর্যায়েও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম কোপা ট্রফি। ছেলে-মেয়ে দুই বিভাগেই পুরস্কারটি গেছে বার্সেলোনার ঘরে। ব্যালন না জিতলেও এই পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার নারী দলের ভিকি লোপেজ জিতেছেন নারী বিভাগের পুরস্কারটি। এছাড়া সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে জানা ফাউন্ডেশন।

চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজিই বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে। নারীদের ক্ষেত্রে এই সম্মাননা পেয়েছে আর্সেনাল। পুরুষ বিভাগে ভিক্টর গিয়োকেরেস ও নারী বিভাগে এয়া পাজোর জার্ড মুলার ট্রফি জিতেছেন। এয়াও বার্সেলোনার ফুটবলার। সবমিলিয়ে ১৩টি পুরস্কারের চারটি পেয়েছেন বার্সার ফুটবলাররা।

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST