২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রভাবমুক্ত এসএসসি পরীক্ষা নিতে ১৪০ ভেন্যু কেন্দ্র বাতিল করছে যশোর বোর্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৪০টি ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল করছে যশোর শিক্ষাবোর্ড। ফলে ভেন্যুকেন্দ্রের মোড়কে নিজ প্রতিষ্ঠানের তত্বাবধানে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণ করা হবে। এজন্য ২০২৬ সালে এসএসসির ভেন্যু কেন্দ্র থাকবে না।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের দশ জেলায় এসএসসি পরীক্ষার ২৯৯টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অবতীর্ণ হয়। কোনো কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর সংকুলান না হওয়ায় পাশর্^বর্তী কোনো প্রতিষ্ঠান-ভবনকে ব্যবহার করা হলে সেটিকে ভেন্যুকেন্দ্র বলা হয়। যশোর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য এমন ১৪০টি ভেন্যুকেন্দ্র রয়েছে। আর এই ভেন্যুকেন্দ্রের সুযোগকে ব্যবহার করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের অধীনে ও নিয়ন্ত্রণে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করছে। ফলে সেক্ষেত্রে পরীক্ষায় অনৈতিক সুবিধা প্রদানেরও নানা অভিযোগ উঠছে। বিষয়টি আমলে নিয়ে যশোর শিক্ষাবোর্ড এখন এই ভেন্যুকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ   দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন আরও বলেন, যশোর শিক্ষা বোর্ডে এসএসসির সব ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যুকেন্দ্র স্থাপন করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে আসছে তাদেরকে নিকটস্থ যে কোনো কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে হবে। এজন্য তারা যে কেন্দ্রে যুক্ত হতে ইচ্ছুক তা আবেদনের মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ৬টি বিশেষ শর্ত দেওয়া হয়েছে।

শর্তাবলী হচ্ছে, সংশ্লিষ্ট ভেন্যুকেন্দ্র প্রতিষ্ঠান আবেদন না করলে যশোর শিক্ষা বোর্ড নিজ ব্যবস্থাপনায় ভেন্যু বাতিল করবে এবং অন্য কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করবে। যেসব কেন্দ্রে ৩০০ এর কম পরীক্ষার্থী রয়েছে অনিবার্যকারণ ছাড়া সেসব কেন্দ্রও স্থগিত করা হবে। অর্থাৎ শিক্ষার্থী সংখ্যা হিসেবে কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রের অবকাঠামো ভালো এবং চারিদিকে নিরাপত্তা প্রাচীর থাকতে হবে। বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হবে। কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে। কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানটিকে শিক্ষা বোর্ডের অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হতে হবে।

আরও পড়ুনঃ   অবহেলায় শিশুর মৃত্যু, কর্তব্যরত তিন নার্সকে অব্যাহতি

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিলে নকল করার অভিযোগ ওঠে। শিক্ষকরা নানা ধরণে অপকর্মে জড়িয়ে পড়েন। পরীক্ষার পরিবেশ নষ্ট হয়। এ কারণে আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃবোর্ডের সিদ্ধান্তে ভেন্যুকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভেন্যুকেন্দ্র বাতিল হলে দু’এক জায়গায় কেন্দ্র বাড়তে পারে। তবে পুরো বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হাতে রয়েছে। যশোর বোর্ড আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশেই সম্পন্ন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST