১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অবহেলায় শিশুর মৃত্যু, কর্তব্যরত তিন নার্সকে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের অবহেলায় আয়ান নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু সায়ান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মুক্তাশা হলপাড়া এলাকার আমিনের ছেলে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া স্টাফ নার্সরা হলেন- আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে শিশুটির স্বজনসহ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযুক্ত নার্সদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দায়িত্ব অবহেলার কারণে অভিযুক্ত তিনজন নার্সকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।শিশুরটির বাবা আমিন জানান, গত ৮ জানুয়ারি (বুধবার) বিকেলে পাতলা পায়খানাজনিত কারণে তার দেড় বছর বয়সী শিশুপুত্র আয়ানকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে চলমান স্যালাইন শেষ হয়ে গেলে বিষয়টি কর্তব্যরত নার্সদেরকে জানানো হয়। কিন্তু স্যালাইন লাগবে না বলে জানান কর্তব্যরত নার্সরা। তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। যথাসময়ে স্যালাইন না দেওয়ার কারণে তার ছেলে আজ শনিবার সকাল ৬টার দিকে মারা যান।গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং যারা দায়িত্বে ছিল তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গোমস্তাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল বাসার জানান, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে তার পরিবার। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST