৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারার এমপি এনামুল হকের ঘনিষ্ঠ যুবলীগ নেতা আল মামুন গ্রেপ্তার

হেলাল উদ্দীন, বাগমারা: গতবছরের ৫ আগস্ট ছাত্র -জনতার ওপর হামলা ও আওয়ামী লীগকে সংগঠিত করার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলা যুবলীগের সভাপতি আল মামুনকে (৫৩) পুলিশ আটক করেছে। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের বাসিন্দা। একই সঙ্গে আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকও। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া এলাকায় যুবলীগ নেতা আল মামুন অবস্থান করছিলেন বলে পুলিশ জানতে পারে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল তাঁকে আটক করে।

পুলিশ জানায়, আল মামুনের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   আমার দেশ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবে না: মাহমুদুর রহমান

এছাড়াও গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি করার ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। ওই দিন উপজেলার চানপাড়া আর্দশ বালিকা উচ্চবিদ্যালয়ে সামনে মুনছুর রহমানের ওপর হামলা চালানো হয়৷ পরে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে যায়। ওই ঘটনার পর থানায় মামলা হয়। তবে ওই মামলার এজাহারে তাঁর ছিল না।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্নগোপনে ছিলেন। তবে মাঝে মধ্যে এলাকায় আসলেও সর্তকতার সঙ্গে চলাফেরা করতেন। পুলিশের চোখ এড়িয়ে চলতেন।

স্থানীয়রা জানান,আল মামুন সাবেল সংসদ সদস্য এনামুল হকের ঘনিষ্ঠ জন ছিলেন। দীর্ঘদিন ধরে যুবলীগের সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও একই সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। তবে পরিবারের পক্ষে দাবি করা হয়েছে, তিনি শারীরিক ভাবে অসুস্থ। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় ছিলেন। তিনি আত্নগোপনে নয়, সরকার পরিবর্তনের পর থেকে বাড়ির বাইরে যেতেন না। এছাড়াও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার ও এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে সংগঠিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST