১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

হামজাদের কোচিং স্টাফে ‘নীরব’ বদল অব্যাহত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। একদিকে জাতীয় দলকে নিয়মিত সাফল্য এনে দিতে পারছেন না। আবার তার কৌশল, খেলোয়াড় নির্বাচনও চরম প্রশ্নবিদ্ধ। সাবেক ফুটবলার, ফুটবল সমর্থক এমনকি খোদ বাফুফের একজন নির্বাহী সদস্যও ক্যাবরেরার বিদায় চেয়েছেন। তুমুল সমালোচিত ক্যাবরেরা হামজা-জামালদের দায়িত্বে বহাল তবিয়তে থাকলেও প্রতি উইন্ডোতেই চলছে কোচিং স্টাফ রদবদল।

ফুটবলে ম্যাচের ফলাফলে অনেকাংশেই নির্ভর করে গোলরক্ষকদের পারফরম্যান্সের উপর। গোলরক্ষকদের একটা ভুল কিংবা অসাধারণ সেভ ম্যাচের ফলাফল বদলে দিতে সক্ষম। গোলরক্ষকদের সেই পারফরম্যান্স আবার নির্ভরশীল গোলরক্ষক কোচের অনুশীলন, কৌশলের উপর। বাংলাদেশ ফুটবল দলে গোলরক্ষক কোচ ধারাবাহিকভাবে বদল হচ্ছেই।

মার্চ উইন্ডোতে বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ ছিলেন বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়ন। ফিজিও ছিলেন বসুন্ধরা কিংসের আবু সুফিয়ান শাকিল। ক্লাবের কোচ-ফিজিও কেন জাতীয় দলে এ নিয়ে সমালোচনা হয়েছিল। এতে বাফুফে আবার বিদেশি কোচের শরণাপন্ন হয়। জুন উইন্ডোতে মিতুল-শ্রাবণদের কোচ ছিলেন মিগেল। সিঙ্গাপুর উইন্ডোতে কাজ করা সেই মিগেল এবার আর আসেননি। তার পরিবর্তে স্পেন থেকে এসেছেন আরেক গোলরক্ষক কোচ। তার নামও আবার মিগেল।

কোচ বদলে স্বাভাবিকভাবেই গোলরক্ষকদের পারফরম্যান্স, অনুশীলনে প্রভাব পড়েই। জাতীয় দলের বর্তমান স্কোয়াডে গোলরক্ষকরা এ নিয়ে মন্তব্য করতে চাননি। জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা এই প্রসঙ্গে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক গোলরক্ষক কোচ থাকেন অ্যাটাকিং আবার কেউ ডিফেন্সিভ। বার বার কোচ বদল হলে গোলরক্ষকদের এর সঙ্গে মানিয়ে নিতে হয়। জাতীয় দলের ক্যাম্পও স্বল্প সময়ের জন্য হয়। ফলে সেটা বেশ কঠিনই হয়।’

আরও পড়ুনঃ   ভ্যাটের কারণে বাড়লো এলপি গ্যাসের দাম

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর জন্য গোলরক্ষক পাপ্পু হোসেন জাতীয় দলে ডাক পেয়েছেন। গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে আশরাফুল রানাই প্রায় সব ম্যাচ খেলেছেন। অ-২৩ দলে একজন গোলরক্ষককে ডাকা হয়েছিল যিনি শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ফুটবলে ছিলেন না অনেক দিন। তাই গোলরক্ষক কোচের দায়িত্বটা স্থায়ী হওয়া উচিত মনে করেন সাবেক অধিনায়ক রানা, ‘অ-২৩ দলে একজন গোলরক্ষককে ডেকে আবার বাহরাইনে নেয়া হয়নি। কেনই তাকে ডাকা হলো আবার কেন-ই বা তাকে বাদ দেয়া হলো বোধগম্য হয়নি। জাতীয় দলে একজন স্থায়ী গোলরক্ষক কোচ থাকলে তিনি খেলোয়াড়দের পারফরম্যান্স দেখেই ডাকতেন এবং তার কাছেও রিজার্ভ তালিকাও থাকত। প্রতি উইন্ডোতে নতুন কোচ আনলে গোলরক্ষকদের সম্পর্ক জানতেই তো সপ্তাহ খানেক লেগে যাবে।’

জাতীয় দলে হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাফুফের স্থায়ী চুক্তি। গোলরক্ষক, ফিটনেস কোচদের সঙ্গে শুধু টুর্নামেন্ট বা ক্যাম্পে যতদিন কাজ করেন তত দিনের সম্মানী পান। তাই গোলরক্ষক কোচের মতো ফিটনেস কোচও রদবদল হচ্ছে। মার্চ উইন্ডোতে ফিটনেস কোচ ছিলেন স্পেনিশ পেসো। গতকাল অনুশীলনে দেখা গেছে আরেক স্পেনিশ তরুণ জোসেফ মারিয়া। ফিটনেস কোচের উপরও দলের পারফরম্যান্স ও পরিকল্পনা অনেকাংশে নির্ভর করে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার বিকেলে

জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগের এখতিয়ার জাতীয় দল কমিটির। জাতীয় দল কমিটির একাধিক সদস্য জানিয়েছেন তারা কোচিং স্টাফের রদবদলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জ্ঞাত নন। তাদের ধারণা, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাই প্রতি উইন্ডোতে তার পছন্দ অনুসারে একেক কোচ নিয়ে আসেন। দল নির্বাচনের মতো কোচিং স্টাফও বেছে নেয়া হেড কোচের দায়িত্বের মধ্যেই পড়ে।

যেই ক্যাবরেরা বাংলাদেশে তিন বছরের বেশি সময় থেকেও এখনো খেলোয়াড় নির্বাচন, কৌশলই ঠিক করতে পারেন না তিনি পছন্দ-নিজের স্বার্থের উর্ধ্বে উঠে যোগ্য কোচিং স্টাফ আনেন কিনা সেই প্রশ্নও জোরেশোরে উঠেছে ফুটবলাঙ্গনে। সেপ্টেম্বর উইন্ডোর জন্য চার দিন আগে ক্যাম্প শুরু করলেও এখনো গণমাধ্যমের সামনে না আসায় কোচিং স্টাফ রদবদলের প্রক্রিয়া ও প্রভাব নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST