৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ২২ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে কার্যত অবরোধও জারি রেখেছে।

এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন অবস্থায় আবারও বিপুল পরিমাণ সহায়তা নিয়ে গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। দেশটি গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে।

এই সহায়তার মধ্যে ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ রয়েছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে গাজায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠানো হচ্ছে সোমবার।

রোববার এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

আরও পড়ুনঃ   ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ এবং আলখিদমাত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুসারে টেকসই দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে”। তিনি সময়মতো সহায়তা পাঠানোর জন্য এনডিএমএ, আলখিদমাত ফাউন্ডেশন ও অন্যান্য কল্যাণমূলক সংস্থার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ   এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশটির জনগণের পক্ষ থেকে পাকিস্তানি জনগণের সহানুভূতি ও উদারতার জন্য কৃতজ্ঞতা জানান।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই নিয়ে গাজায় সহায়তার ১৭তম চালান পাঠাচ্ছে পাকিস্তান। ১০০ টন ওজনের এই চালানটি সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেবে। মোট ২০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এই চালানটি যাচ্ছে। বাকি ১০০ টন সামনের দিনগুলোতে পাঠানো হবে।

সবশেষ চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এই চালান পাঠানোর পর গাজায় পাকিস্তানের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। পরবর্তী চালানটি গেলে তা বেড়ে হবে ১ হাজার ৮১৫ টন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST