২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে আজ (২৭ মে) বড়াইগ্রাম রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা নিবার্হী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।

সভায় বক্তাগণ বলেন, তরুণ প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষর্থীরা শুধু স্কুলে পাঠ গ্রহণ করবে এমন নয়, তারা নিজেদের ভিতর ভবিষ্যত নেতৃত্ব, সম্ভাবনা ও স্বপ্ন বয়ে বেড়াচ্ছে। এসময় তারুণ্যের শক্তিকে সঠিক নির্দেশনার মাধ্যমে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা জরুরি বলে মন্তব্য করেন বক্তারা।

আরও পড়ুনঃ   দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার আহ্বান সারজিসের

বক্তাগণ আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা তরান্বিত করতে হলে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে উন্নয়ন, উদ্ভাবন ও নেতৃত্বের প্রতিটি স্তরে। তথ্যপ্রযুক্তি, শিক্ষায় গুণগত উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির সহায়ক পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে কার্যকর অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। আলোচকবৃন্দ সমাজ থেকে মাদক নির্মূলে সকলে একযোগে কাজ করা, বিভিন্ন সেক্টরে বৈষম্য দূর করা, দুর্নীতি দূর করা, সুশাসন প্রতিষ্ঠা, নৈতিকতার চর্চা, ভালো কাজে পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন

আরও পড়ুনঃ   অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্যাবের প্রতিবাদ সভা

অনুষ্ঠানে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। সভায় শিক্ষার্থীরা তাদের মতামত উপস্থাপন এবং তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রস্তাবনা পেশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST