১৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্যাবের প্রতিবাদ সভা

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে ক্যাব- ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে ক্যাব।

রবিবার বিকেল ৩ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী জেলা কমিটি বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৬ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব আমাদের প্রতি বছর স্মরণ করিয়ে দেয়। বাজারে ভোক্তারা যেন প্রতারণা, কারসাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির শিকার না হন—সেই দাবি থেকেই এই দিবসের তাৎপর্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, দেশে এখনও অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।

আরও পড়ুনঃ   তানোরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযানে জরিমানা

বক্তারা আরও বলেন, সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে সীমিত আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার অধিকার নয়; বরং নিরাপদ, মানসম্মত এবং ন্যায্য দামে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। ভোক্তার অধিকার রক্ষা করা রাষ্ট্র, ব্যবসায়ী ও সমাজের সবার সম্মিলিত দায়িত্ব।

এসময় বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি বন্ধে কঠোর বাজার মনিটরিং জোরদার করা, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, এবং সাধারণ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থা আরও শক্তিশালী করা।

আরও পড়ুনঃ   ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে ১১ জন নিহত

বক্তারা বলেন, সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের অঙ্গীকার হোক। অন্যায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সবাই সোচ্চার হবো এবং একটি সুষ্ঠু বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লিয়াকত আলী, ক্যাব রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম মাসুদ এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST