৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা দলে বাংলাদেশের সামিত

অনলাইন ডেস্ক : সামিত সোমের পাসপোর্ট প্রস্তুত। হাতে পেয়েছে বাফুফে। নিয়ম মেনে সামিতকে বাংলাদেশি বলতে বাধা নেই। তবে কাভালরির হয়ে কানাডার প্রিমিয়ার লিগে যেদিন নিজের শেষ ম্যাচটা সামিত খেলেছিলেন, সেদিন পর্যন্ত তিনি বাংলাদেশি হয়ে উঠেননি। আবার সেই ম্যাচের স্বীকৃতি যেদিন পেলেন, সেদিন সামিত বাংলাদেশের একজন ফুটবলার।

কাভালরির হয়ে এর আগের ম্যাচেই প্রথমবার সামিত নেমেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে। সেন্ট্রাল মিডে সেদিন গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্সটাই মাঠে কাভালরির দাপুটে পারফরম্যান্সের ভিত গড়ে দিয়েছিল।

আরও পড়ুনঃ   তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর বার্তা নতুন ডিসির

আর সেটাই সামিতকে জায়গা করে দিয়েছে এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। সামিত ছাড়াও কাভালরির ৩ তারকা এই একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি এবং ফ্রেজার এয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এছাড়া আছেন সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গো।

শেষ ম্যাচটায় জয় পেলেও সামগ্রিকভাবে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই কাভালরি এফসি। ৮ দলের লিগে বর্তমানে ৫ম স্থানে আছে তারা। ৪ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১ ম্যাচে। ড্র ১ ম্যাচ। বাকি দুই ম্যাচেই জুটেছে হার। শীর্ষে আছে অ্যাটলেটিকো ওটোয়া। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

এদিকে সামিতের সবশেষ সপ্তাহটা মাঠের মতো মাঠের বাইরেও বেশ ভালোই গিয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে।

আপাতত ফিফার ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হবে সামিত সোমের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১০

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১১

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১২

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৩

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৪

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৫

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১৬

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১৭

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST