৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

৬৪ দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ

অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রতিযোগিতাটির শততম বছর পূর্ণ হবে ২০৩০ সালে। যে কারণে বৈশ্বিক এই আসরটির শতবর্ষ বিশেষভাবে উদ্‌যাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাব দেওয়া হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলবে। যদিও এখনও পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে। ১০০ বছরের উদ্‌যাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়।২০২৬ বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক হিসেবে আছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

ফিফার এক কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ   দেশি জাতের বীজ রক্ষার শপথ শিক্ষার্থীদের

২০২৬ সালের বিশ্বকাপে পারফর্ম করতে পারে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। তাদের সঙ্গে কথা বলছে ফিফা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় কোল্ডপ্লের অনুষ্ঠানটি আয়োজনের ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০৩০ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে তিনটি বিশেষ ম্যাচ। আয়োজক না হয়েও তিন লাতিন দেশে শুরুর ম্যাচগুলো দিয়ে টুর্নামেন্টটির পর্দা উঠবে। ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ২১ জুলাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST