৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন টিকা পাড়া বৌ বাজার মোড় সংলগ্ন (কেমিকো ঔষধ কোম্পানির পিছনে) পচার পুকুরটির হত্যা বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ শুক্রবার বিকেল ৪.০০ টায় ঐ পুকুর পাড়েই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও টিকা পাড়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এই এলাকার একজন বাসিন্দা ইফতেখার রুবেল বলেন, “এই পুকুরটি চার এলাকার মানুষের জন্য একান্ত জরুরী এবং এই পুকুর ছাড়া আশেপাশে এক দেড় কিলোমিটার এর মধ্যে আর কোন পুকুর নেই। তিনি আরো বলেন বিগত দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করেই আগুন নেভানো হয়েছিল। এই পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটির সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিএনপি বা জামায়াত যারাই এই পুকুর ভরাটের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে”। মানববন্ধনে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। ঘোষপাড়ার জোড়া পুকুরটির পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন এই পুকুরটিও দ্রুত সংরক্ষনের ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর ৯৫২ টি পুকুর পুনরুদ্ধার করতে হবে”। ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, রাজশাহীর আর কোন পৃকুর হত্যা করতে দেয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে। বক্তারা আরো বলেন, এই পুকুরটা না থাকলে সাগরপাড়া, খুলিপাড়া, মহলদার পাড়া, টিকাপাড়া, মাছুয়া পাড়ার মানুষের নিত্য দিনের নানাবিধ কাজ করার আর কোন জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST