১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে পন্টিংয়ের করা মন্তব্যে যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক : আসন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিলান্ড। যেখান থেকে সেমির টিকিট পেতে হলে দুই ম্যাচ জিততে হবে টাইগারদের। সাম্প্রতিক ফর্ম আর শক্তিমত্তা বিবেচনায় দুই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন কাজ।

রিকি পন্টিং মনে করছেন, এই আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকার ধারণা উপমহাদেশে খেলা হলেও ঘরের মাঠের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ। ফলে বেশ ভুগতে হবে টাইগারদের। তাছাড়া স্কোয়াডে থাকা ক্রিকেটারদের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন এই অজি।

আরও পড়ুনঃ   পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে

কিছুদিন আগে আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে পন্টিং বলেছিলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’

তবে পন্টিংয়ের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।’

আরও পড়ুনঃ   সব ধরনের আন্দোলন স্থগিত করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

‘কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’-যোগ করেন তিনি।

আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST