১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কে হবে খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার: খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন  শিরিন শারমিন। আগামী ৫ মার্চ তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। নতুন অধ্যক্ষ নিয়োগ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিধি অনুযায়ী পরবর্তী  সিনিয়র শিক্ষককে অধ্যক্ষ পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। সিনিয়র শিক্ষক অপারগতা স্বীকার করলে তারপরের জনকে দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে।

স্থানীয়রা বলছেন,  তালিকা  অনুযায়ী যিনি রয়েছেন, তিনি আওয়ামী লীগ পরিবারের। কখনোই আওয়ামী লীগ পরিবারের কাউকে অধ্যক্ষের চেয়ারে বসতে দেওয়া হবে না। আমরা কখনোই তা মেনে নিব না, প্রয়োজনে বিদ্যালয়ে তালা মেরে দিব। স্থানীয়রা আরো বলছেন, কোন শিক্ষক যদি নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকে তার কোন সুযোগই নাই অধ্যক্ষের চেয়ারে বসার। একটি বালিকা বিদ্যালয়ে এ ধরনের শিক্ষক কখনোই অধ্যক্ষের চেয়ারে বসার অধিকার রাখে না। এ বিষয়ে সভাপতির দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলছেন, নিরপেক্ষ শিক্ষককে যেন অধ্যক্ষের চেয়ারে বসানো হয়। স্থানীয়রা আরো বলেন, মোঃ জুয়েল রানা উচ্চ মাধ্যমিক  প্রথম বর্ষের একজন  ছাত্রীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত হয় দীর্ঘদিন থেকে। অবৈধ প্রেমের সম্পর্ক প্রকাশ পাওয়ার ফলে এলাকাবাসী আন্দোলন করে। এর ফলে ২০১৫ সালে ওই ছাত্রীর সাথে  শিক্ষক জুয়েল রানার বিয়ে দেওয়া হয়। জানা গেছে, জুয়েল রানা অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। জুয়েল রানা অধ্যক্ষ হলে খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের অনেক বড় ক্ষতি হবে। নতুন করে কলেজে ছাত্রীরা ভর্তি হবে না। অনেক ছাত্রী কলেজ থেকে চলে যেতে পারে, এর ফলে প্রতিষ্ঠান পড়বে হুমকির মুখে।আমরা একজন ব্যক্তির জন্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক এমনটা চায় না।এ নিয়ে শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিনা শারমিন সাক্ষাৎকারে বলেন, বিধি অনুযায়ী এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব নিয়ে যিনি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তাকেই অধ্যক্ষের চেয়ারে বসানো উচিত। তবে আমার মতামতে কিছুই আসে- যাই না সভাপতি আছেন উনি বিষয়টা দেখবেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, বিধিমালা ভঙ্গ করে যদি কোন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়,তাহলে নিরপেক্ষ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া উচিত। যদি কোন শিক্ষক নারি কেলেঙ্কারি নিয়ে উক্ত বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাই সেটা আমরা মেনে নিব না। প্রয়োজনে আমরা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক বরাবর অভিযোগ করব।

আরও পড়ুনঃ   শেষের পাতা

এ বিষয়ে খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সভাপতি, মোহাম্মদ হাবিবুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বলেন,আগামী ২৫-২৬ তারিখে ম্যানেজিং কমিটির মিটিং-এ নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST