১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

একদিনে পড়ল ১৯ উইকেট, ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের লিড

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের এই সিরিজ যে মুলতানের স্পিন স্বর্গে হতে পারে সেটি আগেই জানা ছিল। আজ (শনিবার) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তারই প্রতিফলন দেখা গেছে। কুয়াশাচ্ছন্ন প্রথমদিনে খেলা হয়েছিল মাত্র ৪১.৩ ওভার। আলোকস্বল্পতায় কিছুটা আগেভাগে ৮৩ ওভারেই শেষ হয়েছে দ্বিতীয়দিনও। ১৯ উইকেট পতনের এই দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২০২ রানের লিড নিয়েছে।

আগের দিন খেলা শেষ হওয়ার আগে শান মাসুদের দল ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছিল। বিপর্যয়ে পড়ার আগে স্বাগতিক পাকিস্তানের পুঁজি বাড়িয়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান (১৪১ রান) জুটি। শেষদিকে ৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ২৩০ রানে। এরপর সফরকারী উইন্ডিজরা সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি। ১৩৭ রানেই প্রথম ইনিংসে অলআউট তারা। ৯৩ রানের লিড নেওয়া পাকিস্তান দিন শেষ হওয়ার আগে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে।

আরও পড়ুনঃ   হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান

দিনের শুরুতে আজ শাকিল-রিজওয়ান জুটি বড় রানের আশা দেখাচ্ছিল। দলীয় ১৮৭ রানে শাকিল আউট হতেই আর ৪৩ রান যোগ করতে পেরেছিল পাকিস্তান। মূলত এই দুজন বাদে আর কোনো ব্যাটারই স্বাগতিকদের হাল ধরতে পারেননি। শাকিল ৮৪ এবং রিজওয়ান করেছেন ৭১ রান। এর বাইরে অধিনায়ক মাসুদের ১১ এবং শেষদিকে সাজিদ খানের ১৮ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। বিপরীতে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জেইডেন সিলস ও জোমেল ওয়ারিকান।

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকেই পাক স্পিনারদের সামনে ধুঁকেছে। তাদের রানই এসেছে মূলত টেলএন্ডারের ব্যাটে। দলীয় ১০ রানে পরপর দুই উইকেট হারানো ক্যারিবীয়রা মূলত যাওয়া-আসার মিছিল করেছে। ফলে মাত্র ২৫.২ ওভার টিকেটে সফরকারীদের ইনিংস। প্রথম সাত ব্যাটারের মধ্যে মাত্র একজনই (কার্লোস ব্রাফেট ১১ রান) দুই অঙ্কের রান করেছেন। অথচ তাদের শেষ চার ব্যাটারই পৌঁছান দুই অঙ্কে। ওয়ারিকান ২৪ বলে ৩১, সিলস ৩ ছক্কায় ২২ ও গুদাকেশ মোতি ১৯ রান করেছেন।

আরও পড়ুনঃ   রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার, র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা

অবাক করা বিষয়– ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৪টি উইকেটই গেছে সাজিদ খানের পকেটে। পরবর্তী ৫ উইকেট নোমান আলি এবং আবরার আহমেদের শিকার ১ উইকেট। এই ইনিংসে পাকিস্তানের পক্ষে পেসার খুররাম শেহজাদ মাত্র এক ওভার করেছেন। ইতিহাসে এবার প্রথম পাকিস্তানের মাটিতে টেস্টের একদিনে ১৯ উইকেট পড়েছে।

৯৩ রানে এগিয়ে থেকে বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা অভিষিক্ত মোহাম্মদ হুরাইরা প্রথম ইনিংসে করেন মাত্র ৬ রান। দ্বিতীয় ইনিংসে তিনি আজ আউট হয়েছেন ব্যক্তিগত ৩৬ রানে। ৫ রানে আউট হয়েছেন বাবর আজমও। দুজনকেই ফিরিয়েছেন ওয়ারিকান। ব্যক্তিগত ফিফটি (৫২) পূর্ণ করে শান মাসুদ রানআউটের ফাঁদে পড়েন। দিনশেষে কামরান গুলাম ও শাকিল অপরাজিত আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST