১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মই থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সাইনবোর্ড খুলতে গিয়ে মই থেকে পড়ে মারুফ লস্কর (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মারুফের মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরের।

মারুফ লস্কর ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সোহরাব লস্করের ছেলে।

সোহরাব লস্কর স্ত্রী শামেলা ও ছেলে মারুফকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর রাজ্জাকের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর নিহত মারুফ স্থানীয় আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুনঃ   ক্রীড়া সাংবাদিক মাহমুদ আর নেই

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি হতদরিদ্র পরিবারের ছেলে মারুফ পড়াশোনার পাশাপাশি পোস্টার সাঁটানো কিংবা সাইনবোর্ড লটকানোর কাজ করত। গত রোববার বিকেলের দিকে সে শহরের রাজ্জাকের মোড়ে একটি বিউটি পার্লারের কয়েকটি ডিজিটাল সাইনবোর্ড টাঙায়। এরপর ওই এলাকার খাবার হোটেলের একটি সাইনবোর্ড নামানোর জন্য মই বেয়ে ওপরে উঠলে পা পিছলে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ   ইসরায়েলের সঙ্গে খেলা পড়ায় বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের বয়কট

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মরদেহটি জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST