২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজ এলাকায় শায়িত হলেন হারিস চৌধুরী, পেলেন রাষ্ট্রীয় মর্যাদা

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ তার নিজ এলাকায় পুনরায় দাফন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বাদ আসর সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় তাকে করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মরহুম হারিস চৌধুরী একজন ক্যারিশমাটিক নেতা ছিলেন। তিনি বিএনপির তৃণমূল থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত রাজনৈতিক সচিব ছিলেন। তার মধ্যে দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল। তিনি চাইলে দেশ থেকে পালাতে পারতেন কিন্তু তা করেননি। ফ্যাসিবাদী আওয়ামী দলীয় শাসনের সরকারও তার মেধা ও কৌশলের কাছে পরাস্ত হয়েছিল। গণতান্ত্রিক সরকার না থাকায় তার লাশটি নিজ গ্রামে দাফন করা সম্ভব হয়নি। আজ প্রায় তিন বছর পর তার দেহাবশেষ নিজগ্রামে পুনরায় দাফন করা হয়েছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুনঃ   দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের শাহী ঈদগাহ ময়দানে আনা হয়। সেখানে নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া করা হয়। পরে দেহাবশেষ পুনরায় দাফনের জন্য কানাইঘাটের উদ্দেশ্যে নিয়ে যান নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামের ৬ ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে মরদেহটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST