২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের ৬ ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে পালন করা হয়।

এ উপলক্ষ্যে নাটোর জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রানী মা মারীয়া গির্জায় সকাল সোয়া ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিস্টযাগ পরিচালনা করেন পাল—পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল—পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও ফাদার পিউস গমেজ। খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন।

আরও পড়ুনঃ   ফরিদপুরে সব আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী সদস্য সচিব রফিক সরদার, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান সহ বিভিন্ন সুধীজন।

আরও পড়ুনঃ   নওগাঁয় মাইক্রোবাসচালককে কুপিয়ে হত্যা: জমি নিয়ে দ্বন্দ্ব

পরে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলার বোর্ণী, রাজাপুর, মানগাছা, ভবানীপুর, কুমরুল ধর্মপল্লীতে আনন্দ মুখর পরিবেশে বড়দিন পালন করে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, প্রতিটি ধর্মপল্লীর গির্জায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়োজিত ছিলো। খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST