২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উ. কোরিয়ার ১১০০ সৈন্য হতাহত

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারের বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছেন। সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের কাছে সিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরে লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার কমপক্ষে ১০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

সেই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন করে উত্তর কোরীয় সৈন্য হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফ।

আরও পড়ুনঃ   সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে মিলল মাংসপিণ্ড

ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ংইয়ং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। এই সৈন্যদের বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে লড়াই করছে। চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলটির দখল নেয় ইউক্রেনীয় বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে নিয়োজিত উত্তর কোরিয়ার সৈন্যদের মধ্যে অন্তত এক হাজার ১০০ জন নিহত অথবা আহত হয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার অতিরিক্ত সৈন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, ‘‘পিয়ংইয়ং অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’’

আরও পড়ুনঃ   ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভিক্ষা করছে আমিরাতের ভিক্ষুকরা

পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও সহায়তা করার জন্য ‘‘আত্ম-বিধ্বংসী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে। দক্ষিণের জেসিএস বলেছে, রাশিয়ার সেনাবাহিনীর জন্য ২৪০ এমএম রকেট লঞ্চার এবং স্ব-চালিত ১৭০ এমএম আর্টিলারি সরবরাহ করছে উত্তর কোরিয়া।

সিউলের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজেদের প্রচলিত যুদ্ধের সক্ষমতা আধুনিকীকরণের লক্ষ্যও রয়েছে উত্তর কোরিয়ার। যা দক্ষিণ কোরিয়ার জন্য পিয়ংইয়ংয়ের সামরিক হুমকি বৃদ্ধি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST