২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ।

সংবাদ বিজ্ঞপ্তি : দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে কমেলা হক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিকা ফারজানা-কে আন্তরিক বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ।

বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী অধ্যাপক আনিকা ফারজানা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও শিক্ষার মানোন্নয়নে অবদান কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তিনি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন কাটাবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুনঃ   পৌষের শীতের দাপটে কাঁপছে রাজশাহীসহ সারাদেশ

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা) বলেন, “একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আনিকা ফারজানা তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

বিশেষ অতিথি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, “একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের অর্জনের মধ্যেই প্রতিফলিত হয়। আনিকা ফারজানার কর্মনিষ্ঠা ও শিক্ষার প্রতি ভালোবাসা কলেজ পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

পরে কলেজ পরিবারের পক্ষ থেকে আনিকা ফারজানার হাতে সম্মাননা স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১১

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

১৩

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১৪

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১৫

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১৬

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST