২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

ছবি- কাবিল হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২৭ জুন) শনিবার বেলা ১১ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্নভাবে ভোট প্রদান শেষ হয় বেলা ১ টায়। ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সভাপতি পদে সামাদ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, বিপুল ভোটে বিজয় লাভ করেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সহ-সভাপতি। এই পদে কাবিল হোসেন এক ভোট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পর যথাযথভাবে তা জমা দেন। একই সাথে ঐদিন রাত ১০টার মধ্য প্রার্থীতা প্রত্যাহারের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া হয়েছিল। মোট চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে অংশগ্রহণ করছেন চারজন প্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবার পর আনন্দঘণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সংবাদ পত্রিকার আহসান হাবীব অপু, দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক সানশাইন পত্রিকায় ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনের সাধারন সম্পাদক রাসেল মুস্তাফিজ ও নির্বাহী সদস্য শরিফুজ্জামান রয়েল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য ও সদস্য মাইনুল হাসান জনি ও শুকরানা বাবু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ রাজশাহীর স্থানীয় ও জাতীয় পত্রিকার সিনিয়র সাংবাদিকরা।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা!

এদিকে নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি শ.ম. সাজু, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না ও মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১২

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

১৪

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

১৭

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST