২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।

জহিরুল ইসলাম, ফরিদপুর : ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে গাছের চারা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ সাদরুল আলম, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ১১১০ জন কৃষককে প্রতিজনকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি আরে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ২২১০ জনকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ টি চারা এবং প্রতিষ্ঠান প্রতি ১৫ টি করে চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   হেটমায়ারের ৩৪ বলে ৮৫, উইন্ডিজের রেকর্ড সংগ্রহ

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন জলাশয়ে দেশীয় পোনামাছ অবমুক্ত করেন। এছাড়া শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য চেয়ার বিতরণ এবং একটি মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন। তাছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে সমন্বিত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST