১৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

অনলাইন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে গত সপ্তাহে বড় ধরনের রদবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রদবদলের মাত্র এক সপ্তাহ পরেই গুরুত্বপূর্ণ পদ থেকে দুই সংসদ সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্র বলছে, যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় যুবনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দলটি এক চরম অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র বলছে, দক্ষিণ কলকাতার সংসদ সদস্য মালা রায়কেও তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নদীয়া জেলার কালীগঞ্জের তৃণমূল সংসদ সদস্য আলিফা আহমেদ তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস বড় ধরনের সংকটে পড়েছে। দলটির সংসদ সদস্যদের অনেকে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। সোমবার তারা লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করবেন। চিঠিতে তারা নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতির দাবি জানাবেন। সরিয়ে দেওয়া দুই এমপিকেও তাদের অংশ বলে ধারণা করা হচ্ছে।

প্রবীণ সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ও শনিবার বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। বিদ্রোহীদের দাবি, সায়নী ঘোষ ও মালা রায়সহ লোকসভার ২৮ জন সদস্যের মধ্যে ২০ জনই ইতোমধ্যে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর তাদের এই গোষ্ঠী সংসদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছেন বিদ্রোহী সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনা প্রধানের রাজশাহী সফর

এর আগে দলের মধ্যে বিদ্রোহের পর গত ৫ জুন সব কমিটি ও ফ্রন্ট ভেঙে দেন মমতা। এরপর তিনি নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। দলকে পুনরুজ্জীবিত করতে তিনি নতুন কমিটিতে অনুগত ও প্রবীণ নেতাদের প্রাধান্য দিয়েছিলেন। কমিটিতে তার ভাইপো ও ডায়মন্ড হারবারের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ সদস্য বলেন, তিন দিন আগেই এক দলীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিদ্রোহীদের বিষয়ে তিনি বলেন, দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছিলেন মমতা।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৪

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৬

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৮

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST