১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভিক্ষা করছে আমিরাতের ভিক্ষুকরা

অনলাইন ডেস্ক : মানুষের দুয়ারে দুয়ারে বা মসজিদের সামনে গিয়ে ভিক্ষা করার পুরোনো পদ্ধতি বাদ দিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষা করছে আরব আমিরাতের ভিক্ষুকরা।

আমিরাতের আবুধাবির পুলিশ সাধারণ মানুষকে সতর্কতা দিয়েছে, রমজান মাসকে লক্ষ্য করে সাধারণ মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে ভিক্ষুকরা। ফলে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষা চাইছে তাদের কাছ থেকে রমজান মাসে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, “ভিক্ষা জনসাধারণের জন্য একটি উদ্বেগের বিষয়। কারণ ভিক্ষুকরা মসজিদের দরজা, রাস্তায়, মার্কেট, মল এবং অনলাইনে ভিক্ষা চায়”

আরও পড়ুনঃ   কীভাবে কমবে প্লাস্টিক দূষণ, মিলল না সূত্র

বিবৃতিতে পুলিশ আরও বলেছে, “ভিক্ষা একটি অসভ্য কাজ। ভিক্ষাকে নির্মূল করতে চলুন একসঙ্গে কাজ করি।পুলিশ তাদের সতর্কতা বার্তায় বলেছে, রমজান আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্ষার প্রবণতা বেড়েছে। ভিক্ষুককরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভিক্ষা করে। তারা সাধারণত খুদেবার্তা, মানবিক ছবি এবং ভিক্ষার বিভিন্ন বাক্য— যেমন এতিমদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা এবং মসজিদ বানানোর কথা বলে ভিক্ষা করে।

আরও পড়ুনঃ   সৌদি আরবে রেকর্ড ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

এসব ভিক্ষুকরা বেশিরভাগ ক্ষেত্রেই বানানো গল্প বলে মানুষের মনকে গলানোর চেষ্টা করে। রমজান আসলেই এই প্রবণতা বৃদ্ধি পায়।

আমিরাতে ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। যদি কাউকে ভিক্ষার সময় ধরা হয় তাহলে তাকে ৫ হাজার দিরহাম জরিমানা এবং তিনমাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। যদি সত্যিকারের ভিক্ষুক না হয়েও কেউ ভিক্ষা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST